এ ঘটনা তাতিয়ে দেয় বেলজিয়াম দলকে। গতকাল সকালে সিয়াটলে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে সহস্বাগতিক দেশকে ৪-১ গোলে গুঁড়িয়ে দেয়ার পর সেই ঘটনা নিয়েই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বেলজিয়ান মিডফিল্ডার নিকোলাস রাসকিন। তিনি বলেন, ‘আমার মনে হয়, জীবনের কোনো না কোনো পর্যায়ে ন্যায়বিচার পাওয়াই যায়। এ ধরনের ঘটনা ঘটতেই পারে। আপনি এটাকে যেভাবে ইচ্ছা ব্যাখ্যা করতে পারেন, তবে আমাদের কাছে এটা মোটেও ন্যায্য মনে হয়নি। আমার মনে হয়, এ ঘটনা আমাদের জন্য কিছুটা ভাগ্যও বয়ে এনেছে। আমাদের ম্যাচটি জেতা দরকার ছিল এবং পুরো ম্যাচজুড়ে আমাদের পারফরম্যান্সই সেই বার্তা দিয়ে দিয়েছে।’

ম্যাচ জয়ের পর বেলজিয়াম দলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে কৃতী ফরওয়ার্ড রোমেলু লুকাকুর চতুর্থ গোল উদযাপনের একটি ছবি পোস্ট করা হয়। যার ক্যাপশনে লেখা হয় ‘পারলে এবার এটা বাতিল করে দেখাও।’ ইএসপিএন