টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সোমবার অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে শ্রীলংকা। তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরে বিদায়ের প্রহর গুণছে অস্ট্রেলিয়া।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮১ রান তোলে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ৫৬, মিচেল মার্শ ৫৪, জস ইংলিস ২৭ ও গ্লেন ম্যাক্সওয়েল ২২ রান করেন। জবাব দিতে নেমে পাথুম নিশাঙ্কার সেঞ্চুরি ও কুশল মেন্ডিসের হাফ সেঞ্চুরিতে ভর করে ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় শ্রীলংকা। নিশাঙ্কা ৫২ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১০০ রান করেন। কুশল মেন্ডিস ৩৮ বলে ৬৫ চার ও ১ ছক্কায় ৫১ রান করেন। নিশাঙ্কার এটা দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি। চলতি আসরেও এটি প্রথম কোনো সেঞ্চুরি।
এই জয়ের পর ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করার পাশাপাশি সুপার এইটে উঠে গেল শ্রীলংকা। জিম্বাবুয়ের সংগ্রহ ২ ম্যাচে ৪ পয়েন্ট। অস্ট্রেলিয়া ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে তিনে।
মঙ্গলবার আয়ারল্যান্ড খেলবে জিম্বাবুয়ের সঙ্গে। এ ম্যাচে জিতলেই সুপার এইটে শ্রীলংকার সঙ্গী হবে জিম্বাবুয়ে, বিদায় নেবে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে। আর আইরিশরা জিতলে তাদের সঙ্গে টিকে থাকবে অস্ট্রেলিয়াও। শুক্রবার ওমানের সঙ্গে শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। তার আগে বৃহস্পতিবার মুখোমুখি হবে শ্রীলংকা ও জিম্বাবুয়ে।









