শুক্রবার রাতে শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুম। ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে আর্সেনাল। লিভারপুল, চেলসি ও টটেনহামের মতো জনপ্রিয় দলগুলো গতকাল রাতে প্রথমবারের মতো মাঠে নেমেছে। বর্তমান লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি নতুন মৌসুমের প্রথম ম্যাচ খেলবে আজ। প্রথম ম্যাচে সিটিজেনদের প্রতিপক্ষ ওয়েস্ট হাম। এ ম্যাচের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগে অভিষেক ঘটবে নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং ব্রট হালান্ডের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।
প্রিমিয়ার লিগের ৩১তম মৌসুমে এবারো শিরোপার জন্য লড়বে ম্যানসিটি। এবার তারা তাঁবুতে পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড থেকে আনা কৃতী স্ট্রাইকার হালান্ডকে।










