টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সোমবার দিল্লিতে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়ে আফগানিস্তান। তাদের এ জয়ে ‘ডি’ গ্রুপ থেকে সুপার এইটে খেলা নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়ারা টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।

মঙ্গলবার নিউজিল্যান্ড খেলবে কানাডার বিপক্ষে, বুধবার আরব আমিরাতের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার আফগানিস্তান শেষ ম্যাচ খেলবে কানাডার সঙ্গে। সমীকরণ বলছে, নেট রানরেট খুব কম থাকায় আফগানদের শেষ আটে ওঠার সুযোগ কম। কানাডা ম্যাচ থেকে ন্যূনতম এক পয়েন্ট পেলেই শেষ আটের টিকিট পাবে নিউজিল্যান্ড। কিউইরা হারলেও ভালো নেট রানরেট গিয়ে সুপার এইটের পথে এগিয়ে থাকবে।

শোয়েব খান (৪৮ বলে ৬৮) ও আলিশান শরাফুর (৩১ বলে ৪০) ব্যাটে ভর করে ৯ উইকেটে ১৬০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় আরব আমিরাত। ১৬১ রান তাগড়া করতে নেমে বিপদে পড়ে আফগানরা। শেষ ২৪ বলে তাদের ৪২ রানের প্রয়োজন ছিল। হাতে ৬ উইকেট। দারউইশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাই ব্যাট করছিলেন। এই সমীকরণটা খানিকটা কঠিন মনে হলেও আফগানরা শেষ পর্যন্ত ঠিকই মিলিয়ে ফেলতে সমর্থ হয়েছেন।

রাসুলি ২৩ বলে ৩৩ রান তুলে দেয়ার পর বাকি কাজটুকু সারেন ওমরজাই (২১ বলে ৪০*) ও মোহাম্মদ নবি (৩ বলে ৩*)। এর আগে ইব্রাহিম জাদরান ৪১ বলে ৫৩ রান করেন। আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিক ও মুহাম্মদ আরফান দুটি করে উইকেট নেন।

ডোয়াইন ব্রাভো ও সাকিব আল হাসানের পর মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ন্যূনতম ৩০ রান করার পাশাপাশি ৪ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন আজমতউল্লাহ।