রাজনৈতিক সংকটের সময় বন্ধু ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সমর্থন জানাতে দৌড়ে গিয়েছিলেন দিয়াগো ম্যারাডোনা। মাদুরোও বিভিন্ন সময় বন্ধুর পাশে দাঁড়িয়েছেন। ২০২০ সালের নভেম্বরে মারা যান ম্যারাডোনা। প্রয়াত বন্ধুর স্মৃতিমাখা একটি উপহার পেলেন মাদুরো। ম্যারাডোনার বন্ধু ও সাবেক ম্যানেজার স্টিফেন কেকি ব্রোঞ্জ দিয়ে বানানো ফুটবল জাদুকরের বিখ্যাত বাঁ পায়ের রেপ্লিকা উপহার দেন মাদুরোকে। সঙ্গে সোনা দিয়ে বানানো একটি ফলকও আছে, যেখানে রয়েছে ম্যারাডোনার সই। বিবিসি