কালকাতার আইডিয়াল সিনিয়র এ্যাথলেটিকস ক্লাবের ব্যবস্থাপনা ষষ্ঠ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক ক্রস কান্ট্রি (রান ফর ফ্রিডম ফাইটার) প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন বাংলাদেশের মো. আসিফ বিশ্বাস। তিনি ছেলেদের ১০ কিলোমিটার ইভেন্টে প্রথম স্থান অর্জন করেন। 

বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের পক্ষে ঢাকা এ্যাথলেটিকস টিম এতে অংশগ্রহণ করে। আজ ছেলেদের ১০ কিলোমিটার ইভেন্ট আসিফ বিশ্বাসের অর্জন ছাড়াও মো. এলাহী সরদার দ্বিতীয় স্থান অর্জন করেন। এছাডা মেয়েদের ৬ কিলোমিটার ইভেন্টে বাংলাদেশের রিংকী বিশ্বাস দ্বিতীয় ও শামসুন নাহার রত্না চতুর্থ স্থান অর্জন করেন।

কর্মকর্তাসহ বাংলাদেশ দলে রয়েছেন মোট ১০ জন সদস্য। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে  জানায়, এ দলটি ১৭ আগস্ট ঢাকায় ফিরে আসবে।