ডেনিশ গোলকিপার ক্যাসপার স্মাইকেল ১১ বছর পর লেস্টার সিটি ছেড়ে নাম লেখালেন ফরাসি ক্লাব নিসে। লিডস ইউনাইটেড থেকে লেস্টারে যোগ দেয়ার পর ফক্সেসদের হয়ে ৪৭৯ ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী এ গোলকিপার। তিনি ক্লাবটির হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও কমিউনিটি শিল্ড। এছাড়া ২০১৩-১৪ মৌসুমে চ্যাম্পিয়নশিপ জয়ী লেস্টার স্কোয়াডেও ছিলেন স্মাইকেল। ডেনমার্ক জাতীয় দলের জয়ে তিনি খেলেছেন ৮৪ ম্যাচ। বিবিসি