করা সিলেট বিভাগের ম্যাচটি শেষ না হওয়ায় অপেক্ষায় ছিল তারা। আজ রাজশাহীতে সিলেট ও বরিশালের ম্যাচ ড্র হওয়ায় রংপুরের শিরোপা নিশ্চিত হয়। তিন মৌসুম পর আবার জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হলো রংপুর।

এর আগে ২০১৪-১৫ মৌসুমে প্রথম ও ২০২২-২৩ মৌসুমে দ্বিতীয় শিরোপা জিতেছিল রংপুর। এবার জাতীয় লিগ টি–টোয়েন্টিতেও চ্যাম্পিয়ন হয়েছিল নাসিরদের বিভাগ।

রংপুরকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হতে সিলেট বিভাগের দরকার ছিল জয়, তবে তৃতীয় দিন শেষেই প্রায় নিশ্চিত হয়ে যায় বরিশালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে অলৌকিক কিছুই করতে হবে দলটিকে। আজ ৪ উইকেটে ২১২ রান নিয়ে দিন শুরু করা বরিশাল ৮ উইকেটে ২৯৪ রান ইনিংস ঘোষণা করে। তাতে ৭৪ ওভারে ৩২০ রানের লক্ষ্য পায় সিলেট। ৬৯ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলা সিলেট আর জেতার চেষ্টা করেনি। ৫৯ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান তোলার পর ড্র মেনে নেয়। তাতে রংপুরের খেলোয়াড়রা শিরোপা উৎসবে মেতে ওঠেন।

সিলেটে আজ ময়মনসিংহের শেষ উইকেটটি তুলে নিতে ৯.২ ওভার খেলতে হয়ে রাজশাহী বিভাগকে। ৯৭ রানে দিন শুরু করা ময়মনসিংহের অলরাউন্ডার আবু হায়দার প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরিটি তুলে নিয়ে ১৪১ রানে অপরাজিত থাকেন। ময়মনসিংহ ২৮১ রানে অলআউট হয়ে হেরেছে ১৪৬ রানে। এই ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল ময়মনসিংহের। তবে পারেনি তারা।