এর পরই ক্লাব ফুটবলের খ্যাতিমান কোচ ইয়ুর্গেন ক্লোপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন।
বিশ্বকাপের শেষ ষোলোয় প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে গেছে জার্মানি। এ হারের পর চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে হাহাকার তৈরি হয়। কেননা আগের দুটি বিশ্বকাপে তারা প্রথম রাউন্ডে বিদায় নেয়। এবার বিদায় ঘটল নকআউটের প্রথম ধাপ শেষ বত্রিশ থেকে। এ ঘটনার পর বৃহস্পতিবার ফেডারেশনকে অনুরোধ করেন, যেন তাকে বিদায় দেয়া হয়। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) দ্রুতই তার সঙ্গে চুক্তি বাতিলের পদক্ষেপ নেয়। এক বিবৃতিতে ডিএফবি জানায়, তারা এখন ক্লোপের সঙ্গে কথা বলবে। এতে আরো বলা হয়: ‘তিনি (ক্লোপ) এরই মধ্যে তার প্রাথমিক সম্মতি দিয়ে রেখেছেন।’














