কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে আজ শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের অল-ইউরোপিয়ান ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এটা ইংলিশদের দ্বিতীয় জয়। এই জয়ে ‘সি’ গ্রুপে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে হ্যারি ব্রুকের দল। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের সংগ্রহ সমান ৪ পয়েন্ট। এরপর স্কটল্যান্ড (২), ইতালি (২) ও নেপাল (০)।
আগে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড। অধিনায়ক রিচিং বেরিংটন ৩২ বলে ৪৯, মাইকেল জোনস ২০ বলে ৩৩, টম ব্রুস ১৮ বলে ২৪ ও অলিভার ডেভিডসন ১৫ বলে ২০ রান করেন। জবাব দিতে নেমে ১৩ রানের মধ্যে ফিল সল্ট ও জস বাটলারকে হারায় ইংল্যান্ড। টম ব্যান্টন ও জ্যাকব বেথেল ৪৫ বলে ৬৬ রান তুলে বিপর্যয় সামাল দেন। বেথেল ৩২ রান করে আউট হয়ে গেলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ব্যান্টন (৪১ বলে ৬৩)। তিনি স্যাম কারানকে নিয়ে ৩৩ বলে ৪৫ ও উইল জ্যাকসকে নিয়ে ১৩ বলে ২৩ রানের কার্যকর জুটি গড়েন।









