তাকে সই করানো গানারদের খরচ পড়েছে ৭৫ মিলিয়ন পাউন্ড। গ্রীষ্মের শুরুতেই তিনি আর্সেনালে যোগ দেয়ার ইচ্ছার কথা ব্যক্ত করেন। অবশেষে তার সেই ইচ্ছা পূরণ করল ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ২৮ বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে চার বছরের চুক্তি হয়েছে লন্ডন জায়ান্টদের। চুক্তির মেয়াদ আরো ১২ মাস বাড়ানোর সুযোগ থাকবে দুই পক্ষের।
আর্সেনালে যোগ দেয়ার সিদ্ধান্তকে ‘জীবনের কঠিনতম’ বলে অভিহিত করেছেন গিমারেস। তিনি বলেন, ‘এ দলবদল ছিল কঠিন, কারণ নিউক্যাসল আমার কাছে অনেক কিছু। কিন্তু আমি জীবনে নতুন অভিজ্ঞতা পেতে চেয়েছিল। আমি ও আমার পরিবার নতুন এই চ্যালেঞ্জে নিতে তৈরি।’
চুক্তির প্রক্রিয়ায় চূড়ান্ত করতেই এ সপ্তাহের শুরুর দিকে স্পেনের মাঙ্গায় ট্রেনিং ক্যাম্প থেকে ইংল্যান্ডে ফিরে যান গিমারেস। গিমারেস ও তার পরিবারের জন্য শুভকামনা জানিয়েছে নিউক্যাসল। বিবিসি









