জিম্বাবুয়ে ও বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন টি২০ ও ওয়ানডে সিরিজের
টাইটেল স্পন্সর হলো বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। এ নিয়ে ওয়ালটন হাইটেক
ইন্ডাস্ট্রিজ লি.
ও টোটাল
স্পোর্টস মার্কেন্টিংয়ের মধে্য এক চুক্তি সই হয়েছে।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের ঘরোয়া প্রায় সব বড় ক্রিকেট ইভেন্টগুলোতে
পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে ওয়ালটন। একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টগুলোতেও নিয়মিত
টাইটেল স্পন্সর হচ্ছে তারা। বর্তমানে ক্রিকেট বিশ্বে ওয়ালটন একটি পরিচিত নাম, ক্রিকেট ফ্রেন্ডলিও
বটে।
এবারের জিম্বাবুয়ে সফরে তিনটি করে টি২০ ও ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।
সফর শুরু হবে টি২০ সিরিজ দিয়ে। আগামী ৩০ ও ৩১ জুলাই প্রথম দুটি টি২০। তৃতীয় ও শেষ টি২০ আগামী ২ আগস্ট। তিনটি ওয়ানডে
হবে যথাক্রমে ৫,
৭ ও ১০ আগস্ট।
সবগুলো ম্যাচ হবে হারারেতে।
প্রসঙ্গত, সিরিজের পাওয়ার স্পন্সর হিসেবে যুক্ত থাকবে ইস্পাহানি।
জিম্বাবুয়ে সফরে টি২০ দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান, আর ওয়ানডে দলের
অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার মাহমুদউল্লাহকে সরিয়ে নুরুলকে দায়িত্ব দেয় বাংলাদেশ
ক্রিকেট বোর্ড।










