ঐতিহাসিক এ বিশ্বকাপ আয়োজন করে আত্মবিশ্বাসী ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো এবার ৬৪ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছেন। ফিফা প্রধান বলেছেন, তারা বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং প্রত্যেক জাতিরই ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় খেলার স্বপ্ন দেখার সুযোগ পাওয়া উচিত। সুইস সম্প্রচার প্রতিষ্ঠান ব্লু স্পোর্টকে তিনি বলেন, ‘বিশ্বকাপের পর এ ইস্যুটি নিয়ে নির্দিষ্ট কমিটির বৈঠকে আলোচনা করা হবে। আপনি কোনো বিশ্বকাপ আয়োজন করেন মানে সেটি সারা বিশ্বের জন্যই করেন। এটা কেবল সাউথ আমেরিকা কিংবা ইউরোপের জন্য নয়, কার্যত সারা বিশ্বের জন্য। প্রত্যেক জাতিরই বিশ্বকাপে খেলার স্বপ্নটা অন্তত দেখা উচিত।’ ইএসপিএন
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ভাবছে ফিফা
কাতারে সর্বশেষ বিশ্বকাপেও খেলেছে ৩২ দল। এবার উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অংশ নেয় ৪৮টি দল।
কাতারে সর্বশেষ বিশ্বকাপেও খেলেছে ৩২ দল। এবার উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অংশ নেয় ৪৮টি দল।














