ফ্রান্সের তারকাখচিত আক্রমণভাগকে যেন শ্বাস নেয়ার সুযোগই দিল না স্পেন। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে কিংবা ব্র্যাডলি বারকোলা—বল পেলেই দুই-তিনজন স্প্যানিশ খেলোয়াড় ঘিরে ধরেছেন তাদের। রক্ষণে অটুট সংহতি, মাঝমাঠে রদ্রির নিয়ন্ত্রণ আর আক্রমণে লামিনে ইয়ামালদের নিরন্তর তৎপরতায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে লা রোজারা। মিকেল ওয়ারজাবালের পেনাল্টির পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। এ জয়ে ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেন।
ফ্রান্সকে স্তব্ধ করে ফাইনালে স্পেন
আপডেট
৩ মাস, ২ সপ্তাহ আগে
ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ এখন স্পেনের
৩ মাস, ২ সপ্তাহ আগে
অফসাইডে বাতিল ইয়ামালের গোল
৩ মাস, ২ সপ্তাহ আগে
ফ্রান্সকে স্তব্ধ করে ফাইনালে স্পেন
৩ মাস, ২ সপ্তাহ আগে
এক গোলে এগিয়ে বিরতিতে স্পেন
৩ মাস, ২ সপ্তাহ আগে
চাপে নড়বড়ে ফ্রান্স
৩ মাস, ২ সপ্তাহ আগে









