বুলাওয়েতে টি–টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টস জিতে বোলিং বেছে নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। চোট কাটিয়ে না উঠায় এ ম্যাচে নেই টি–টুয়েন্টির নিয়মিত অধিনায়ক লিটন দাস। এ ম্যাচে কিপিং করবেন নুরুল হাসান।
বাংলাদেশ একাদশ: তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও সাইফ উদ্দিন।
জিম্বাবুয়ে একাদশে-
ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), টিনোটেন্ডা মুসেকিওয়া, লুক ইভান্স, রিচার্ড নগারাভা ও ব্লেসিং মুজারাবানি।









