গতকাল রাত ১০টা পর্যন্ত ৫৯টি স্বর্ণ ও সব মিলিয়ে ১৩৮টি পদক নিয়ে শীর্ষে অবস্থান করছিল অস্ট্রেলিয়া। ২১টি স্বর্ণসহ ৮৮টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ইংল্যান্ড। গ্লাসগো গেমসে গতকাল মেয়েদের বক্সিং থেকে দুটি স্বর্ণ জিতে নেয় ভারত। ৫৪ কেজি ওজন শ্রেণীতে প্রীতি পাওয়ার ও ৫৭ কেজি ওজন শ্রেণীতে জেসমিন লম্বোরিয়া স্বর্ণ এনে দেন ভারতকে।
কমনওয়েলথভুক্ত দেশগুলোকে নিয়ে এ ক্রীড়া আসর শুরু হয়েছিল গত ২৩ জুলাই। আজ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আয়োজনের পর্দা নামছে। এটা ছিল স্কটল্যান্ডে চতুর্থ কমনওয়েলথ গেমস। ১৯৩০ সালে কানাডা প্রথমবারের মতো কমনওয়েলথ গেমস আয়োজন করে। এখন পর্যন্ত ১ হাজার ৩টি স্বর্ণসহ মোট ২ হাজার ৬০৪টি পদক জিতে কমনওয়েলথ গেমসের ‘রাজা’ অস্ট্রেলিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭৩টি স্বর্ণসহ ২ হাজার ৩২২টি পদক জিতেছে ইংল্যান্ড এবং তিনে থাকা কানাডার অর্জন ৫১০টি স্বর্ণসহ ১ হাজার ৬৪৭টি পদক









