আর্জেন্টিনা ও ফ্রান্সের অধিনায়কের মধ্যে আবার চলছে গোল্ডেন বুট জয়ের রুদ্ধশ্বাস লড়াই। ছয় ম্যাচ খেলে দুজনের গোলসংখ্যা সমান ৮টি। মেসি তার দলকে সেমিফাইনালে তুলতে সাহায্য করেছেন। অন্যদিকে ফ্রান্সও সেমিতে এসেছে এমবাপ্পেতে সওয়ার হয়ে। অ্যাসিস্টের হিসেবে তালিকার শীর্ষে আছেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার। তার অ্যাসিস্ট তিনটি, মেসির দুটি। আজ মেসিকে গোলে পেছনে ফেলে এককভাবে শীর্ষে উঠে যাওয়ার সুযোগ ফরাসি দলনায়কের সামনে। অবশ্য সেটা ২৪ ঘণ্টার জন্য। আগামীকাল মেসির সামনেও সুযোগ আসবে গোল করার। তখন সমীকরণও বদলে যাবে আবার।
এটা গেল চলতি আসরের গোল রেস। সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেসেও দুর্দান্ত লড়াই চলছে ৩৯ বছর বয়সী মেসি ও ২৭ বছর বয়সী এমবাপ্পের মধ্যে। মেসি ২১ গোল নিয়ে শীর্ষে, আর এমবাপ্পে ২০ গোল নিয়ে তালিকার দুইয়ে। এ তালিকায় আজ মেসিকে ছোঁয়ার কিংবা টপকে যাওয়ার সুযোগ এমবাপ্পের সামনে। এজন্য স্পেনের জমাট রক্ষণ ভাঙতে হবে আর ফাঁকি দিতে হবে গোলবারের নিচে অতন্দ্র প্রহরী উনাই এমেরিকে, যিনি চলতি আসরের প্রথম পাঁচ ম্যাচে গোলবার অক্ষত রাখতে সমর্থ হন।
বিশ্বকাপে সর্বকালের গোলদাতাদের তালিকায় আছেন ইংল্যান্ড দলনায়ক হ্যারি কেইন। ১৪ গোল নিয়ে তিনি যুগ্মভাবে তালিকার পাঁচে অবস্থান করছেন। তার সমান গোল জার্মান গ্রেট গার্ড মুলারের। এছাড়া জার্মানির বিশ্বকাপজয়ী স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা ১৬ গোল নিয়ে তৃতীয় ও ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদো নাজারিও ১৫ গোল নিয়ে চারে অবস্থান করছেন। তালিকার সেরা ছয়জনের মধ্যে মাত্র তিনজন এখন খেলছেন।
এদিকে ইংল্যান্ডের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে রেস থেকে ছিটকে পড়েছেন নরওয়ের আর্লিং হালান্ড। তবে রেসে টিকে আছেন ইংল্যান্ডের দুই তারকা জুড বেলিংহ্যাম ও কেইন। দুজনই করেছেন সমান ৬টি করে গোল। সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। বুধবার রাতের ওই ম্যাচে ইংল্যান্ড জিতলে ফাইনাল পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ থাকবে বেলিংহ্যাম ও কেইনের। ফিফা।














