১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। তবে ২০২২ ও ২০২৬ সালের দুটি আসরে টানা গ্রুপ পর্ব থেকে বিদায়ে লাতিন দেশটির ফুটবলে সুনামি বয়ে যায়। উত্তর আমেরিকায় ২৩তম বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে হেড কোচের দায়িত্ব ছাড়েন মার্সেলো বিয়েলসা। এবার নতুন করে শুরু করতে চায় উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ)। বিশেষ করে, কোচ ও খেলোয়াড়দের দ্বন্দ্বের ফলে ড্রেসিংরুমে যে ফাটল তৈরি হয়, তা শিগগিরই মেরামত করে দলটিকে আবার শীর্ষে নেয়ার তৎপরতা শুরু করে দিয়েছে এইউএফ। এজন্য ২০১০ সালের বিশ্বকাপ হিরো, উরুগুয়েকে সেমিফাইনালে তোলা ও গোল্ডেন বল জয় করা দিয়েগো ফোরলানকে হেড কোচ হিসেবে নিয়োগ করতে চলছে আলোচনা। জানা গেছে, ফোরলান একই সঙ্গে অনূর্ধ্ব-২০ দলের ও জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব সামলাবেন। তার জন্য সুযোগ আছে পরবর্তী সময়ে স্থায়ীভাবে হেড কোচের দায়িত্ব নেয়ারও। এইউএফ প্রেসিডেন্ট দিয়েগো আলোনসো জানিয়েছেন, তাদের প্রস্তাবে ফোরলান রীতিমতো ‘শিহরিত’। গোল ডটকম
উরুগুয়ের কোচের দায়িত্বে ফোরলান?
দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে সবসময়ই বিশ্বকাপের একটা পরাশক্তি হিসেবে সমীহ আদায় করে নিয়েছে অন্যদের।
দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে সবসময়ই বিশ্বকাপের একটা পরাশক্তি হিসেবে সমীহ আদায় করে নিয়েছে অন্যদের।














