বার্মিংহাম কমনওয়েলথ গেমসে শুক্রবার প্রথম দিন ১৬টি ও গতকাল ২৩টি স্বর্ণপদকের নিষ্পত্তি হয়। গেমসের ইতিহাসে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া প্রথম দিনই ৮টি স্বর্ণ জিতে টেবিলের শীর্ষস্থান দখল করে। গতকাল সন্ধ্যা পর্যন্ত তারাই ছিল টেবিলের এক নম্বরে। আজ তৃতীয় দিন বার্মিংহামে মোট ২৪টি স্বর্ণপদকের জন্য লড়বেন প্রতিযোগীরা।
আজকের উল্লেখযোগ্য ইভেন্টের মধ্যে রয়েছে নারী ও পুরুষ জিমন্যাস্টিকমস (ব্যক্তিগত অল-অ্যারাউন্ড), রাগবি
সেভেন, সাঁতার (পুরুষ ২০০ মিটার বাটারফ্লাই, ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক; নারী ৫০ মিটার ফ্রিস্টাইল, ২০০ মিটার ফ্রিস্টাইল রিলে), ট্র্যাক
সাইক্লিং, ট্রায়াথলন ও ভারোত্তোলন।
দক্ষিণ আফ্রিকান সাঁতারু শাদ লে ক্লসের সামনে শনিবার সুযোগ ছিল গেমসের ইতিহাসে সর্বোচ্চ ১৮টি পদক জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলার। কাল না পারলেও সমস্যা নেই, আজ তিনি আরেকটি সুযোগ পাচ্ছেন। আর গতকাল ছুঁয়ে ফেললে আজ তিনি রেকর্ডটি শুধুই নিজের করে নেয়ার সুযোগ পাচ্ছেন। এজন্য তাকে আজ তাকে পদক জিততে হবে ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে।
এদিকে, নারী টি২০ ক্রিকেটে আজ বিকাল ৪টায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান। ভারত তাদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হেরেছে। এদিন ক্যারিবিয়ান দেশ বারবাডোজের কাছে ১৫ রানে হেরেছে পাকিস্তান। দুই দলই তাই মর্যাদার এই লড়াইয়ে জিততে মরিয়া হয়ে মাঠে নামবে।










