রিয়াল মাদ্রিদে তার ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে গুঞ্জন বাড়ছে। ইএসপিএন লিখেছে, অল্প সময়ের মধ্যে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড যদি নতুন চুক্তি না করে, তাহলে তাকে এ গ্রীষ্মেই বিক্রি করে দিতে আলোচনা শুরু করবে স্প্যানিশ ক্লাবটি।
ভিনিসিয়ুসের চুক্তির মেয়াদ বাড়ানোর আগের প্রস্তাবে যে সুযোগ সুবিধার কথা বলা হয়েছিল, সেই পরিকল্পনা থেকেও নাকি সরে এসেছে ক্লাবটি। রিয়ালের কর্মকর্তাদের সঙ্গে ভিনিসিয়ুসের প্রতিনিধির এখনো আলোচনায় বসার তারিখ ঠিক হয়নি। তাই ক্লাব মনে করে, পুরো বিষয়টি এখন খেলোয়াড়ের ওপর নির্ভর করছে—তিনি কি নতুন চুক্তি করতে চান নাকি অন্যত্র চলে যেতে চান। বিভিন্ন ব্রিটিশ গণমাধ্যমে কিছুদিন ধরেই খবর আসছে যে ভিনিসিয়ুসকে খুব করে দলে পেতে চায় আর্সেনাল। তবে এ তারকার ঘনিষ্ঠ এক সূত্র ইএসপিএনকে জানিয়েছে, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের থেকে এখনো কোনোরকম যোগাযোগ করা হয়নি।
২০১৮ সালে টিএনএজার হিসেবে রিয়ালে যোগ দেন ভিনিসিয়ুস। ক্লাবটিতে খেলেই তিনি বিশ্বের সেরা ফুটবলারদের একজন হয়ে ওঠেন। জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এ দুটি শিরোপা জয়েই তার রয়েছে মূল্যবান অবদান এবং ফাইনালে গোল করেন তিনি।









