আমার প্রিয় খেলোয়াড় রোনালদো। এবার তো অবশ্যই ব্রাজিল জিততে পারে। হেক্সা চ্যাম্পিয়ন হব আমরা। তবে আমি চাইব চ্যাম্পিয়ন ও রানার্সআপ ব্রাজিল ও আর্জেন্টিনাই হোক। এটা মুক্তবাজার অর্থনীতিসংক্রান্ত। একুয়েডর, পেরু এরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে চলবে না। তাহলে ব্যবসা হবে না, বাণিজ্য হবে না। অর্থনীতির চাকা সচল রাখতে হলে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যেই রাখতে হবে।

২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে আমি আর্জেন্টিনা ও কাতারের ম্যাচ মাঠে গিয়ে দেখেছি, মেসির গোল দেয়া দেখেছি। এটা একটা লাইফটাইম অ্যাচিভমেন্ট। কাতারের লুসাইল স্টেডিয়ামে খেলাটা হয়েছিল, যে মাঠে পরে ফাইনালও হয়েছিল। আসলে বিশ্বকাপের যে আয়োজন, এর যে উন্মাদনা সেটা চোখে না দেখলে কেবল ভিজুয়ালাইজ করলে অনুভব করা যাবে না। খেলাটা হয় ৯০ মিনিটের, কিন্তু এজন্য সারা দিনের প্রস্তুতি নিতে হয়। এটা শুধু হোস্ট সিটিই নেয় না, পুরো পৃথিবীই যেন ম্যাচের জন্য প্রস্তুতি নিতে থাকে। বিশ্বকাপ মানে বিরাট এক অর্থনীতি। ফিফার ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বেশি রেভিনিউ আয় হবে এবার। টিকিটের দাম দেখলেই বুঝতে পারবেন। যে টিকিটের দাম ছিল ২০০ ডলার, তা এখন ২ হাজার কিংবা তারও বেশি ডলারে বিক্রি হচ্ছে।