লড়াইটা শীর্ষস্থানের জন্য। সিলেটে আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে মুখোমুখি হয় শীর্ষ দল চট্টগ্রাম রয়্যালস আর দ্বিতীয় স্থানে থাকা রাজশাহী ওয়ারিয়র্স। দুই দলেরই ঝুলিতে সমান ৮ পয়েন্ট, যদিও এক ম্যাচ কম খেলেছে রাজশাহী। আজ জিতলেই চট্টগ্রামকে সরিয়ে শীর্ষস্থানে উঠে যাবে নাজমুল হোসেন শান্তর দল। যদিও গুরুত্বপূর্ণ এ ম্যাচে তারা মাত্র ১২৮ রান তুলতে সমর্থ হয়েছে। সহজ টার্গেট তাড়া করতে নেমে চট্টগ্রাম দুই উইকেট হারিয়ে তুলেছে ২৮ রান।
শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, আমের জামাল, শেখ মেহেী হাসান ও হাসান নওয়াজের দারুণ বোলিং রাজশাহীকে কোনঠাসা করে রাখে। মোহাম্মাদ ওয়াসিম ও এসএম মেহেরাব হাসান উভয়ই করেন ১৯ রান। আমের জামাল ২৫ রানে ৩ উইকেট নেন। শরিফুল ও তানভীর নেন ২টি করে উইকেট।
এরপর স্পিনার মেহেরার হাসান একই ওভারের মধ্যে অ্যাডাম রসিংটন ও মাহমুদুল হাসান জয়কে ফিরিয়ে রাজশাহীকে উৎসবের উপলক্ষ্য এনে দেন।








