গতকাল ভোরে উত্তাপের ওই ম্যাচে প্যারাগুয়ের খেলোয়াড়দের অবিরাম বাজে ট্যাকল আর প্রলুব্ধ করার বিষয়টি মোটেও ভালো লাগেনি ইব্রাহিমোভিচের। তিনি বলেন, ‘আজ তাদের (ফ্রান্স) জন্য ভিন্ন এক চ্যালেঞ্জ ছিল। এটা কেবলই উসকানিমূলক ছিল না—এখানে স্থিরতা, শান্ত থাকা এবং নিজেদের ভারসাম্য না হারানোর বিষয় ছিল। আজ তারা সেই কৌশলের ফাঁদে পা দেয়নি। এ ম্যাচে আমি থাকলে চারটি লাল কার্ড পেতাম। হয়তো আরো কাউকেও লাল কার্ড দেয়া হতো। আমি সত্যিকারের খেলাটা ভালোবাসি। কেউ কাউকে প্রলুব্ধ করবে, এটা পছন্দ করি না।’
তিনি ম্যাচে এমবাপ্পেদের শান্ত থাকা ও পরিপক্বতা দেখানোর প্রশংসা করেছেন। বৈরী কন্ডিশনে জয় তুলে নিয়ে ফ্রান্স তার প্রতিপক্ষ দলগুলোকে শক্ত বার্তা দিয়েছে বলেও মনে করেন ইব্রাহিমোভিচ। তিনি বিশ্বাস করেন, বিস্ফোরক পরিস্থিতিতে পেশাদারত্ব ধরে রাখাটা সম্ভাব্য চ্যাম্পিয়ন হওয়ার লক্ষণ। তার কথায়, ‘ফ্রান্স, তারা শান্ত ও নির্ভার ছিল। যা করার প্রয়োজন ছিল তারা সেটাই করেছে। তারা প্রতিপক্ষকে হাসি উপহার দিয়েছে। সেটাই ছিল প্রত্যুত্তরের সেরা উপায়—হাসো আর গোল করো, ম্যাচ জয় করো এবং এখন সমর্থকদের নিয়ে উদযাপন করো। এটাই হতে পারে সেরা জবাব।’ গোল ডটকম














