সংস্থাটি মনে করে, সকারুদের নকআউট পর্বে ওঠা বিরাট সাফল্য। এ কারণে পোপোভিচই আগামী জানুয়ারির এএফসি এশিয়ান কাপে অস্ট্রেলিয়া দলের কোচের দায়িত্ব পালন করে যাবেন বলে ইঙ্গিত দিয়েছে ফুটবল অস্ট্রেলিয়া। এ নিয়ে টানা দুবার ও সব মিলিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠে অস্ট্রেলিয়া। তবে তিনবারই হেরে বিদায় নিতে হয় তাদের। এরপরও এবারের ফলাফলে অখুশি নয় ফুটবল অস্ট্রেলিয়া। সংস্থাটির নির্বাহী পরিচালক হিদার গ্যারিকক বলেন, ‘আমরা নিশ্চিতভাবেই ফলাফল নিয়ে সন্তুষ্ট। তবে এরপরও হাহাকার থাকে। হতে পারত, হওয়া উচিত ছিল—এ সময় সিদ্ধান্তগুলো নিয়ে কথা উঠবে। তবে এটা নিশ্চিত—১৮ মাস আগে দায়িত্ব নেয়া টনি পোপোভিচ মাঠে ও মাঠের বাইরে মিলিয়ে আমাদের দলটাকে একটা উঁচু মানে তুলে নিয়েছেন।’ ইএসপিএন
অস্ট্রেলিয়ার কোচ কি টিকে যাচ্ছেন?
মিসরের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিলেও হেড কোচ টনি পোপোভিচের পাশেই থাকছে ফুটবল অস্ট্রেলিয়া।
মিসরের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিলেও হেড কোচ টনি পোপোভিচের পাশেই থাকছে ফুটবল অস্ট্রেলিয়া।














