সিঙ্গাপুরে চলমান বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে দারুণ এক দিন পার করল যুক্তরাষ্ট্র। আজ শনিবার দেশটি তিনটি স্বর্ণ জয় করে। এ পথে মিশ্র রিলেতে রেকর্ড গড়ে স্বর্ণ জয় করে দেশটি। তাদের সাঁতারুরা রেকর্ড ৩ মিনিট ১৮.৪৮ সেকেন্ড সময় নেন। ২০২৩ সালে ৩ মিনিট ১৮.৮৩ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিল অস্ট্রেলিয়া।
চলতি আসরে এটা মাত্র দ্বিতীয় বিশ্ব রেকর্ড। এ আসরে যুক্তরাষ্ট্র খারাপ করলেও গতকাল একদিনে তিনটি স্বর্ণ জয় করার কৃতিত্ব দেখায়। রিলে দলের পাশাপাশি সুইমিং গ্রেট কেটি লেডেকি ৮০০ মিটার ফ্রিস্টাইলে ও গ্রেটচেন ওয়ালশ ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে যুক্তরাষ্ট্রকে স্বর্ণ পদক এনে দেন। যুক্তরাষ্ট্র মোট নয়টি স্বর্ণ জিতেছে। রোববার শেষ হচ্ছে আসরটি। শনিবার পর্যন্ত চীন ১৫টি স্বর্ণ জিতে শীর্ষে ও অস্ট্রেলিয়া ১১টি স্বর্ণ জিতে দুইয়ে ছিল।









