দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম টি-টোয়েন্টি মোকাবেলায় ভালোই লড়াই করল দক্ষিণ আফ্রিকা। যদিও ২১৪ রানের বিশাল টার্গেটের নাগাল তারা পায়নি। গুজরাটের আহমেদাবাদে আজ সোমবার কানাডাকে ৫৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা পেল দক্ষিণ আফ্রিকা। এই জয়ে ‘ডি’ গ্রুপে শুভসূচনা করল প্রোটিয়ারা।
অধিনায় এইডেন মারক্রাম ৩২ বলে ৫৯, ডেভিড মিলার ২৩ বলে ৩৯, ত্রিস্তান স্টাবস ১৯ বলে ৩৪ ও রাইয়ান রিকেলটন ২১ বলে ৩৩ রান করে দক্ষিণ আফ্রিকাকে দুশোর্ধ্ব সংগ্রহ এনে দেন। অংশ প্যাটেল ৩১ রানে ৩ উইকেট নেন।
বিশাল রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৫৬ রান তুলতে সমর্থ হয় কানাডা। নবনিৎ ঢালিওয়াল ৪৯ বলে ৬৪ রান করেন। লুঙ্গি এনগিডি চারটি ও মার্কো ইয়ানসেন দুটি উইকেট নেন।









