ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হলো আজ। জিম্বাবুয়ে ও নামিবিয়া ১৬ দলের এ আসরের আয়োজক। আজ প্রথম দিন তিনটি ম্যাচ মাঠে গড়াচ্ছে। বাংলাদেশের যুবারা মাঠে নামছে শনিবার। সেদিন তাদের প্রতিপক্ষ ভারত।
‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র; ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে; ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়া, শ্রীলংকা, আয়ারল্যান্ড ও জাপান এবং ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও তাঞ্জানিয়া প্রতিদ্বন্দ্বিতা করবে।
আজ প্রথম দিন বাংলাদেশ সময় বেলা দেড়টায় একসঙ্গে শুরু হয় তিনটি ম্যাচ। বুলাওয়েতে ভারতের মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র, হারারেতে জিম্বাবুয়ে খেলছে স্বটল্যান্ডের বিপক্ষে ও উইন্ডহোকে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ তাঞ্জানিয়া।
এটা ১৬তম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, সর্বোচ্চ ৫ বার শিরোপা জিতেছে ভারত। ২০২০ সালে শিরোপা জয় করে বাংলাদেশ।








