পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ শনিবার নাহিদ রানা ও শরিফুল ইসলামের দল পেশোয়ার জালমির বিপক্ষে ৩০ রানে ২ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। পেশোয়ার ৭ উইকেটে ১৭৩ রানের লড়াকু সংগ্রহ গড়ে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিস আজ করেছেন সর্বোচ্চ ৭৪ রান। এই রান করে জিততে পারেনি লাহোর। তাদের ৭৬ রানে হারিয়ে দিয়েছে পেশোয়ার।

টস জিতে বোলিং বেছে নেয় কালান্দার্স। শাহিন শাহ আফ্রিদি তৃতীয় ওভারে মোহাম্মাদ হারিসকে বিদায় করেন। এরপর কুশল মেন্ডিস ও বাবর আজম ৭৯ বলে ১০৯ রানের জুটিতে দলকে সংহত অবস্থানে নিয়ে যান। অধিনায়ক বাবর ৪০ বলে ৪৩ রান করে উসামা মিরের শিকার হয়েছেন। এরপর মাইকেল ক্রেসওয়েলকে নিয়ে ১০ বলে ২৩ রান যোগ করে সাজঘরে ফিরেছেন কুশল। ৪৮ বলে ৭৪ রান করেন এ লংকান তারকা।

১৮তম ওভারে আব্দুল সামাদকে ফেরান উবায়েদ শাহ। ১৯তম ওভারে তিন বলের ব্যবধানে মাইকেল ব্রেসওয়েল ও আমের জামালকে সাজঘরে ফিরিয়েছেন মুস্তাফিজ। তার এ সাফল্য সংগ্রহটা বড় করতে পারেনি পেশোয়ার।

জবাব দিতে নেমে লাহোর ৯৭ রানে গুটিয়ে যায়। বাংলাদেশের নাহিদ রানা ১৫ রানে ২টি ও শরিফুল ইসলাম ১৭ ১টি উইকেট নেন। মাইকেল ব্রেসওয়ল ও সুফিয়ান মুকিম নেন ৩টি করে উইকেট।

৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৯ উইকেটে হেরেছে লাহোর। আজ তারা হারল পেশোয়ারের কাছে।