অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ, এনডিসি এএফডব্লিউসি পিএসসি উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার দেন।
এ প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশনের ইউপি ল্যান্স করপোরাল মো. মনিরুল ইসলাম শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সৈনিক রোহান মিয়া শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন। গত ১ আগস্ট শুরু হওয়া কাবাডি প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে সেনাসদর ও বগুড়া এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা, খেলোয়াড়রা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। —আইএসপিআর









