কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে আজ সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে নবাগত ইতালির বিপক্ষে ৭ উইকেটে ২০২ রানের সৌধ গড়ে ইংল্যান্ড। বিশাল রান তাড়া করতে নেমে ১ রানে ২ উইকেট হারিয়ে বসে ইতালি। এরপরও দলটি দুর্দান্ত লড়াই করে ১৭৮ রান তুলে অলআউট হয়েছে।

আগের ম্যাচেই নেপালকে ১০ উইকেটে হারিয়ে অভিষেক বিশ্বকাপ রাঙানো ইতালি আজ পড়ে কঠিন পরীক্ষায়। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নির্দয় ব্যাটিং করে দুশর বেশি রান তুলেছে বোর্ডে। উইল জ্যাকস ২২ বলে ৫৩, টম ব্যান্টন ২১ বলে ৩০, ফিল সল্ট ১৫ বলে ২৮, স্যাম কারান ১৯ বলে ২৫ ও জ্যাকব বেথেল ২০ বলে ২৩ রান করেন। গ্র্যান্ট স্টুয়ার্ট ও ক্রিশান কুলুগামাগে দুটি করে উইকেট নেন।

বিশাল এ রান তাড়া করতে নেমে ২২ রানে ৩ উইকেট হারিয়ে বসে ইতালি। এরপর বেন মানেতি (২৫ বলে ৬০) ও গ্র্যান্ড স্টুয়ার্টের (২৩ বলে ৪৫) ব্যাটে ভর করে ১৭৮ রান তুলে নেয় ইউরোপের দলটি। ইংল্যান্ডের জেমি ওভারটন, স্যাম কারান ৩টি করে ও জোফরা আর্চার ২টি উইকেট নেন।

এই জয়ে ওয়েস্ট ইন্ডিজের পর ‘সি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠেছে ইংল্যান্ড।