৬ উইকেটে ২৫৪ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সেরা। ২০০৭ সালের আসরে কেনিয়ার বিপক্ষে ২৬০ রান তুলেছিল শ্রীলংকা, যা এতদিন ধরে সর্বোচ্চ স্কোর হিসেবে টিকে আছে। চলতি আসরে ওমানের বিপক্ষে ২৩৫ রান দুইয়ে উঠেছিল আয়ারল্যান্ড। আজ তাদের তিনে ঠেলে দিয়ে দুইয়ে উঠল ওয়েস্ট ইন্ডিজ। এই রান তাড়া করতে নেমে ১৪৭ রানে অলআউট জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০৭ রানের বিশাল ব্যবধানে।

উইন্ডিজের হয়ে শিমরন হেটমায়ের ৩৪ বলে ৮৫ রানের টর্নেডো ইনিংস খেলেন। এছাড়া রভম্যান পাওয়েল ৩৫ বলে ৫৯, শেরফান রাদারফোর্ড ১৩ বলে ৩১, রোমারিও শেফার্ড ১০ বলে ২১ ও জেসন হোল্ডার ৪ বলে ১৩ রান করেন। বিশাল টার্গেট তাড়া করে জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যাড ইভানস ৪৩ রান, ডিওন মায়ার্স ২৮ ও সিকান্দার রাজা ২৭ রান করেন। গুড়াকেশ মোটি ২৮ রানে চারটি, আকিল হোসেন ২৮ রানে তিনটি ও ম্যাথিউ ফোর্ড ২৭ রানে ২টি উইকেট নেন।