ফিফা বিশ্বকাপে প্রথম দল হিসেবে টানা ছয় ম্যাচে গোল না খাওয়ার কীর্তি গড়ল ‘লা রোজা’রা। এর মধ্যে ২০২২ বিশ্বকাপে একটি ও চলতি বিশ্বকাপে পাঁচটি ম্যাচ রয়েছে। এক বিশ্বকাপে পাঁচ ম্যাচে গোল না খাওয়ার কীর্তি গড়া ইতালির (১৯৯০ বিশ্বকাপ) সঙ্গে যোগ দিল স্পেন। ২০২২ বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত মোট ৬০৯ মিনিট গোল হজম করেননি স্পেন গোলকিপার উনাই সিমন। এছাড়া চলতি বিশ্বকাপে একমাত্র গোলকিপার হিসেবে শতভাগ সেভের রেকর্ডও গড়েছেন। স্পেনের গোলমুখে হওয়া ছয়টি শটই সফলভাবে সেভ করেছেন ২৯ বছর বয়সী সিমন। বিশ্বকাপে ন্যূনতম ৫০০ মিনিট খেলেছেন এমন গোলকিপারদের মধ্যে এক আসরে সবচেয়ে বেশি সেভ করার রেকর্ডটা এখন তার দখলে। ইএসপিএন
স্পেন ও সিমনের গোল না খাওয়ার রেকর্ড
পর্তুগালকে ১-০ গোলে হারানোর মধ্য দিয়ে অসংখ্য রেকর্ড হলো স্পেনের। তারা সব ধরনের প্রতিযোগিতায় ৩৫ ম্যাচে অপরাজিত।
পর্তুগালকে ১-০ গোলে হারানোর মধ্য দিয়ে অসংখ্য রেকর্ড হলো স্পেনের। তারা সব ধরনের প্রতিযোগিতায় ৩৫ ম্যাচে অপরাজিত।














