মালয়েশিয়ার কুয়ালালামপুরের সুকুন অ্যারেনা ইনডোর কমপ্লেক্সে ১৬ ও ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এশিয়ান থ্রোবল প্রতিযোগিতায় বাংলাদেশের সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব (এসপিএসসি) রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

প্রতিযোগিতায় মালয়েশিয়া, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভারতের পুরুষ ও মহিলা থ্রোবল খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। এবারের আসরে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয় ভারত।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন এশিয়ান থ্রোবল ফেডারেশনের সভাপতি ড. মুস্তাপা কামাল দাতো। এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান থ্রোবল ফেডারেশনের সহ-সভাপতি ভারতের ড. লতিফ উদ্দিন ও বাংলাদেশের রেজাউল করীম। রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন শ্রীলংকার রমেশ মেহরাজ, ফায়াজ মারুফ ও মালয়েশিয়ার সলেহিন।