জাপানে চলমান ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আজ রোববার ১০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হয়েছেন যথাক্রমে জ্যামাইকার অবলিক সেভিলে ও যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন-উডেন।

উসাইন বোল্টের সাবেক কোচ গ্লেন মিলসের সঙ্গে কাজ করা সেভিলে ৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানব হয়েছেন। তিনি হারিয়েছে স্বদেশী কিশান থম্পসন (৯.৮২ সেকেন্ড) ও যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলসকে (৯.৮৯ সেকেন্ড)। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে মেলিসা জেফারসন-উডেন ১০.৬১ সেকেন্ড টাইমিং করে চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি হারান জ্যামাইকার টিনা ক্লেইটন (১০.৭৬ সেকেন্ড) ও সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেডকে (১০.৮৪ সেকেন্ড)। আমেরিকান তারকা শা’কারি রিচার্ডসনের দুই বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন মেলিসা জেফারসন-উডেন। আজ ফাইনালে উঠলেও পঞ্চম হয়েছেন শা’কারি রিচার্ডসন।

AP25257481890847

১০০ মিটার স্প্রিন্টে গতবারের চ্যাম্পিয়ন লাইলস ও শা’কারি রিচার্ডসন দুজনই শ্রেষ্ঠত্ব হারিয়েছেন। গতবার হাঙ্গেরিতে অনুষ্ঠিত আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন দুজন।

ছেলেদের ১০ হাজার মিটারে স্বর্ণ জিতেছেন ফ্রান্সের জিমি গ্রেশা। এছাড়া মেয়েদের লং জাম্পে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের টারা ডেভিস-উডহল।