ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি পঞ্চম উইকেটে ৩৯ রান যোগ করে অবিচ্ছিন্ন রয়েছেন এবং স্বীকৃত ব্যাটার বলতে টিকে আছেন কেবল এ দুজনই। তবু জয়ের আশা ছাড়ছে না স্বাগতিকরা। ছয় উইকেটই শিকার করা জস হ্যাজেলউড দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের চারটি উইকেট পড়ে গেলেও লিড নেয়া শুরু করলে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে সমর্থ হব। জানি না, উইকেট কেমন আচরণ করবে। এখানে খুব বেশি ক্রিকেট খেলিনি। এখানে বল কিছুটা ওঠানামা করে। আমরা যদি কাল অনেকটা সময় এবং সম্ভব হলে পুরোটা দিন ব্যাট করতে পারি, তাহলে শেষ দিন তাদের ১০ উইকেট নেয়া সম্ভব হবে, বিশেষ করে এখানের উইকেট তেমনই মনে হচ্ছে। কাজেই নিশ্চিতভাবেই আমরা এখনো জয়ের কথা ভাবছি। জয় পাওয়ার জন্য আমরা সম্ভাব্য সবকিছুই করব।’ ক্রিকইনফো