কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল আলোচিত ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে বোলিং বেছে নিয়েছে পাকিস্তান। টসের সময় রীতি মেনে হাত মেলান দুই দলের অধিনায়ক, যদিও ভারত-পাকিস্তান ম্যাচের টসে তেমনটি ঘটেনি। সূর্যকুমার যাদব ও সালমান আগা একে অপরের সঙ্গে হাত মেলাননি।
টস হেরে ব্যাটিং পেলেও ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, টস জিতলে তিনি ব্যাটিংই নিতেন। প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করে জিতেছেন তারা।
অভিষেক শর্মা ও কুলদীপ যাদব দলে এসেছেন, আর বাদ পড়েছেন অর্শদীপ সিং ও সাঞ্জু স্যামসন।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), মোহাম্মাদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, উসমান তারিক ও আবরার আহমেদ।
ভারত একাদশ: ইশান কিশান (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও জশপ্রীত বুমরাহ।









