উইমেনস এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল ভারত। আজ রোববার ফাইনালে বাংলাদেশকে ৪৬ রানে হারিয়েছে রাধা যাদবের দল। ব্যাংককে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে বর্তমান চ্যাম্পিয়নরা। জবাব দিতে নেমে ১৯.১ ওভারে ৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

ভারতের তেজা হাসাবনিস ৩৪ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া অধিনায়ক রাধা যাদব করেন ৩০ বলে ৩৬ রান। বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন ২৫ রানে ৪ উইকেট নেন।

২০২৩ সালে প্রথম এশিয়া কাপ রাইজিং স্টারস আসরে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত।