কানাডার টরন্টোয় ন্যাশনাল ব্যাংক ওপেনের ফাইনালে দ্বিতীয় বাছাই এলিনা রিবাকিনাকে ৬-২, ৬-৩ গেমে হারান তিনি। এটা তার ক্যারিয়ারের ২৬তম শিরোপা। এ জয়ে র‍্যাংকিংয়ের ৬ নম্বরে উঠে যাবেন ছয়বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন। রিবাকিনা থাকবেন দ্বিতীয় স্থানেই।