এ জার্সি আর্জেন্টাইন অনেক সমর্থকের কাছে ‘অভিশপ্ত’। তবু নীল জার্সি পরেই আজ খেলবেন মেসিরা! ফিফার নিয়ম অনুযায়ী, এ ম্যাচে এমনিতে ‘অ্যাওয়ে’ জার্সি পরেই খেলতে হতো আর্জেন্টিনাকে। ফিফার নিয়মে বলা আছে, প্রতিটি দল যেন তাদের প্রথম পছন্দের জার্সি পরে খেলে। কিন্তু দুই দলের জার্সি কাছাকাছি রঙের হলে একটি গাঢ় ও একটি হালকা রঙের জার্সি নিতে হয়। হোম ম্যাচ হওয়ায় সেমিফাইনালে ইংলিশদের গায়ে থাকবে তাদের ঐতিহ্যবাহী সাদা জার্সি। আর্জেন্টাইনদের তাই আকাশি-সাদার পরিবর্তে গাঢ় নীল জার্সিই পরার কথা। তবু এই জার্সি পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করতে ফিফার কাছে অনুমতি চেয়েছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। যার একটি গোল ছিল হাত দিয়ে করা, যা ‘হ্যান্ড অব গড’ হিসেবে খ্যাত। আজকের ম্যাচে গাঢ় নীল জার্সি পরে খেলে ছিয়াশির স্মৃতি ফেরাতে চায় আর্জেন্টিনা। বিবিসি