দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াইয়ে ইংল্যান্ডকে ৩০ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ বুধবার রাতে মুম্বাইয়ে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ইংল্যান্ড ১৬৬ রানে অলআউট হয়েছে।

শেরফান রাদারফোর্ড (৪২ বলে ৭৬), জেসন হোল্ডার (১৭ বলে ৩৩), রোস্টন চেজ (২৯ বলে ৩৪) ও শিমরন হেটমায়েরের ব্যাটে (১২ বলে ২৩) ব্যাটে ভর করে বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। আদিল রশিদ ও জেমি ওভারটন দুটি করে উইকেট নেন।

বিশাল রান তাড়া করতে নেমে ইংলিশরা ১১.১ ওভারে ১০০ রান তুলে নিলেও পরে দ্রুত উইকেট হারিয়ে রেস থেকে ছিটকে যায়। স্যাম কারান ৩০ বলে ৪৩, জ্যাকব বেথেল ২৩ বলে ৩৩ ও ফিল সল্ট ১৪ বলে ৩০ রান করেন। গুড়াকেশ মোতি তিনটি ও রোস্টন চেজ দুটি উইকেট নেন।

দুই চার ও সাত ছক্কায় ৭৬ রান করা রাদারফোর্ড হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।