অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ ফুটবলে আজ শনিবার শক্তিশালী চীনের কাছে ২-০ গোলে হেরেছে। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-৩ গোলে হেরে যায় লাল-সবুজরা। আজ দ্বিতীয় ম্যাচেও হারল অর্পিতা, আফঈদাদের দল।
প্রথমার্ধে চীনকে কোনো গোল করতে দেয়নি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ভেঙে পড়ে বাংলাদেশের রক্ষণ দেয়াল। ৪৭ মিনিটে লক্ষ্যভেদ করেন চীনের উ জিংইউ। ওয়াং আইফাং ম্যাচের ৮২ মিনিটে ব্যবধান ২-০ করে দেন।
১২ দলের এই আসরে বাংলাদেশ খেলছে চীন, থাইল্যান্ড ও ভিয়েতনামের গ্রুপে (গ্রুপ-এ)। ভিয়েতনাম ও বাংলাদেশকে হারিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে রয়েছে চীন। দারুণ সম্ভাবনা জাগিয়েও থাইল্যান্ডের বিপক্ষে ২-৩ গোলের ব্যবধানে হেরে আসর শুরু করা বাংলাদেশ আছে তৃতীয় স্থানে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুটি যাবে কোয়ার্টার ফাইনালে।
আজ সন্ধ্যা ৭টায় থাইল্যান্ডের মুখোমুখি হয় ভিয়েতনাম।









