বিশ্বকাপে গ্রুপ ‘এফ’-এর ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা হলো সুইডেনের। ম্যাচে জোড়া গোল করেছেন ইয়াসিন আয়ারি। গোল পেয়েছেন আলেকসান্দার ইসাক ও ভিক্টর ইয়োকেরেসও।
দুর্বল বাছাইপর্ব কাটিয়ে কোনোভাবে মূল পর্বে জায়গা করে নেয়ার পর এ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সুইডেন।
১৯৩৮ সালের পর বিশ্বকাপে এক ম্যাচে পাঁচ গোল করার ঘটনা এটিই সুইডেনের প্রথম। ওই সময় কিউবাকে ৮-০ গোলে হারিয়েছিল দলটি।
সুইডেন শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখায় এবং ৭ মিনিটেই ইয়াসিন আয়ারির দুর্দান্ত শটে এগিয়ে যায়। এরপর কাউন্টার অ্যাটাকে আলেকসান্দার ইসাক ব্যবধান দ্বিগুণ করেন।
বিরতির আগে তিউনিসিয়া একটি হেডে গোল করে ব্যবধান কমালেও দ্বিতীয়ার্ধে আবারো সুইডেন নিয়ন্ত্রণ নেয়। ভিক্টর ইয়োকেরেস গোল করে ব্যবধান ৩-১ করেন। পরে বদলি ম্যাটিয়াস স্ভানবার্গ ভিএআরে নিশ্চিত হওয়া এক গোল যোগ করেন, আর স্টপেজ টাইমে আয়ারি নিজের দ্বিতীয় গোল করে ৫-১ ব্যবধান নিশ্চিত করেন।














