বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন দি নিউ নেশন পত্রিকার ক্রীড়া সম্পাদক কামাল হোসেন বাবলু এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র ক্রীড়া সাংবাদিক শফিকুল ইসলাম শামীম। এছাড়া, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র ক্রীড়া সাংবাদিক জাহেদ হোসেন খোকন।
নির্বাচনে আব্দুল মুকিত রুবেল সহ-সভাপতি, জিহাদুর রহমান জিহাদ যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. মুশফিকুর রহমান অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাঈন উদ্দিন তারেক, মো. আনোয়ার হোসেন ও আব্দুল গফুর অরণ্য।
আজ (মঙ্গলবার) জাতীয় স্টেডিয়ামের দ্বিতীয় তলায় ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির সভাকক্ষে উৎসবমুখর পরিবেশে বিএসজেসির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংগঠনের সিনিয়র সদস্য মাসুদ পারভেজ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এছাড়া চার সদস্যের নির্বাচন কমিশনে কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন বিএসজেসির প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ার হক, প্রতিষ্ঠাতা সদস্য নাসিমুল হাসান দোদুল ও সিনিয়র সদস্য মো. বদরুল আলম চৌধুরী।









