আর্সেনালকে ঘরের মাঠে ২-১ গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি।
আজ রোববার রায়ান চেরকির গোলে ১৬ মিনিটে লিড নেয় ম্যানসিটি। এর দুই মিনিট পর সমতা আনে কাই হাভার্টজ। ৬৫ মিনিটে সিটির জয়সূচক গোলটি করেন আর্লিং হালান্ড।
ইতিহাদে রোববার জিতলে শিরোপা অনেকটাই নিশ্চিত করে ফেলতো আর্সেনাল। তখন ম্যানসিটিকে ৯ পয়েন্টে পেছনে ফেলতো তারা। যদিও এখন দুই দলের মধ্যে মাত্র ৩ পয়েন্টের তফাৎ।
এ হারের পরও ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি। এরপরে ম্যানইউ (৫৮), অ্যাস্টন ভিলা (৫৮) ও লিভারপুল (৫৫)।
আজ মার্সেসাইড ডার্বিতে এভারটনকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। ১০০তম মিনিটে গোল করে লিভারপুলকে জেতান ফন ডাইক। ২৯ মিনিটে মোহাম্মদ সালাহ গোল করার পর ৫৪ মিনিটে সমতা এনেছিলেন বেতো।
এদিন, আরেক জমজমাট ম্যাচে যোগ করা সময়ের গোলে সান্ডারল্যান্ডকে ৪-৩ গোলে হারায় অ্যাস্টন ভিলা।









