মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ বুধবার ‘সি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। এ ম্যাচে টস জিতে বোলিং বেছে নিয়েছে ইংলিশরা। অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেছেন বোলাররা। ৮ রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিয়েছে হ্যারি ব্রুকের দল। এ প্রতিবেদন লেখার সময় তাদের সংগ্রহ ছিল ৩ ওভারে ২ উইকেটে ১৯ রান।
এর আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ শুভসূচনা করেছে। ইংল্যান্ড হারিয়েছে নেপালকে আর ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে স্কটল্যান্ডকে।









