কলম্বোয় রোববার ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান কি যেতে পারবে সুপার এইটে? টেবিলের সমীকরণ বলছে, এখনো ভালো সুযোগ রয়েছে পাকিস্তানের। তবে জন্য পা হড়কালে চলবে না। বুধবার কলম্বোয় নামিবিয়ার বিপক্ষে শেষ ম্যাচটি জিততে হবে সালমান আগার দলকে।
পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে ভারত। তাদের পয়েন্ট ৩ ম্যাচে ৬। যুক্তরাষ্ট্র ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে। পাকিস্তান ৪ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। তাদের চেয়ে নিট রানরেটে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। নামিবিয়ার সঙ্গে এক পয়েন্ট পেলেই পাকিস্তান উঠে যাবে শেষ আটে। জিতলে তো বটেই। তবে হারা চলবে না। হারলে শ্রেয়তর নিট রানরেট নিয়ে যুক্তরাষ্ট্র উঠে যেতে পারে শেষ আটে।
২০টি দল ৪টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতি গ্রুপ থেকে ২টি করে মোট ৮টি দল উঠবে সুপার এইট পর্বে। সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনাল।









