চলতি বিপিএলে শুরুতে টানা ছয় ম্যাচ হেরে বসা নোয়াখালী এক্সপ্রেস ফিরেছে জয়ের ধারা। তারা টানা দুই ম্যাচ জিতে নিল। আজ সিলেটে রাতের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৪১ রানে হারিয়েছে নোয়াখালী। এ ম্যাচে আলো কাড়েন আফগান তারকা মোহাম্মদ নবি ও তার পুত্র ১৯ বছর বয়সী হাসান ইসাখিল। আজই অভিষেক ঘটে ইসাখিলের এবং পুত্রকে ক্যাপ পরিয়ে দেন নবি।

আগে ব্যাটিংয়ে নেমে হাসান ইসাখিল (৬০ বলে ৯২) ও সৌম্য সরকারের (২৫ বলে ৪৮) দুর্দান্ত প্রদর্শনীতে ৭ উইকেটে ১৮৪ রান তোলে নোয়াখালী। এ দুজন ৯.২ ওভারে ১০১ রান তুলে নেয়ার পর নির্বিঘ্নেই দেড়শ পেরিয়ে যায় নোয়াখালী। নবি ও তার পুত্র ইসাখিল ৩০ বলে ৫৩ রানের জুটি গড়ে দলকে ভালো সংগ্রহ এনে দিতে ভূমিকা রাখেন।

জবাব দিতে নেমে ঢাকা গুটিয়ে যায় ১৪৩ রানে। হাসান মাহমুদ, ইহসানউল্লাহ, মেহেদী হাসান রানা ও মোহাম্মদ নবি প্রত্যেকেই নেন দুটি করে উইকেট।

৮ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করল এখনো তলানিতে থাকা নোয়াখালী। ঢাকার পয়েন্টও তাদের সমান ৮।