বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আমিনুল ইসলামের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই কমিটিতে ঠাঁই পেলেন বর্তমান বিএনপি সরকারের প্রভাবশালী দুই মন্ত্রী ও এক উপদেষ্টার পুত্র। এছাড়া এক প্রতিমন্ত্রীর স্ত্রী-ও আছেন এই কমিটিতে। কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বিসিবির অ্যাডহক কমিটিতে আছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের পুত্র মির্জা ইয়াসির আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমদ ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদের পুত্র ইসরাফিল খসরু।

অন্যতম সদস্য ব্যারিস্টার রাশনা ইমাম বিএনপির সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।

তামিম ইকবাল, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রাসনা ইমাম।

এছাড়া, কমিটিতে আছেন সাবেক ক্রিকেটার আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান, মির্জা সালমান ইস্পাহানি ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান, রফিকুল ইসলাম বাবু ইন্দিরা রোড ক্রীড়াচক্রের কর্মকর্তা ও ফাহিম সিনহা একমি ল্যাবরেটরিজের পরিচালক। ফাহিম সিনহা সাবেক নাজমুল হাসান পাপন ও গণ-অভ্যুত্থান পরবর্তী ফারুক আহমেদ ও আমিনুল ইসলামের বোর্ডেও ছিলেন।