ফুটবল ছিল আমাদের শৈশবের অবিচ্ছেদ্য একটি অংশ। খেলাটিতে আমি কখনই খুব দক্ষ ছিলাম না, তবু স্কুলের বন্ধুদের সঙ্গে অসংখ্য ঘণ্টা ফুটবল খেলেছি। সেই মুহূর্তগুলো আজও আমার জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর মধ্যে স্থান করে আছে। সবচেয়ে বেশি মনে পড়ে বর্ষার দিনে স্কুল মাঠে খেলা ফুটবল ম্যাচগুলোর কথা। বৃষ্টিতে মাঠ কাদাময় ও পিচ্ছিল হয়ে যেত, আর তখন দৌড়ানো, ট্যাকল করা কিংবা পাস দেয়া—সবকিছুই যেন একেকটি রোমাঞ্চকর অভিযানে পরিণত হতো। আমরা পিছলে পড়তাম, কাদায় গড়াগড়ি খেতাম, আর মাথা থেকে পা পর্যন্ত কাদায় মাখামাখি হয়ে বাড়ি ফিরতাম। কিন্তু মুখজুড়ে থাকত তৃপ্তির হাসি। জয়-পরাজয় কখনই গুরুত্বপূর্ণ ছিল না, আসল আনন্দ ছিল একসঙ্গে খেলা, প্রাণ খুলে হাসাহাসি করা এবং এমন কিছু স্মৃতি তৈরি করা, যা সারা জীবন আমাদের সঙ্গেই থাকবে। আজ যখন সেই নির্ভার দিনগুলোর কথা মনে পড়ে, তখন উপলব্ধি করি—সেসব কাদামাখা বিকাল শুধু ফুটবল খেলার স্মৃতি ছিল না। সেগুলো ছিল আমাদের শৈশবের সবচেয়ে মধুর মুহূর্তগুলোর কিছু অমূল্য স্মৃতি, যা আজও আমি গভীর ভালোবাসা ও মমতার সঙ্গে হৃদয়ে লালন করে চলেছি।

ফুটবল বিশ্বকাপে বরাবরই আমার পছন্দের দল আর্জেন্টিনা। এবার পছন্দের দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। প্রিয় খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। আমার মনে হয় এবারের বিশ্বকাপ ফ্রান্স অথবা স্পেনের ঘরে যাবে।