আহমেদাবাদে সুপার এইটের ম্যাচে ভারতকে হেসেখেলে হারাল দক্ষিণ আফ্রিকা। টস জিতে আগে ব্যাটিং নিয়ে ভারতকে ১৮৮ রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রান তোলে প্রোটিয়ারা। জবাবে ১১১ রানে অলআউট ভারত!

শুরুতে বিপর্যস্ত প্রোটিয়ারা ২০ রানে ৩ উইকেট হারানোর পরও ডেভাল্ড ব্রেভিস ও ডেভিড মিলারের দৃঢ়তায় ১০ ওভারে ৮০ রান পেরিয়ে যায়। তাদের ১০০ রান আসে ৬৭ বলে। উড়তে থাকা ব্রেভিসকে আউট করে দুজনের ৯৭ রানের জুটি ভাঙেন শিবম দুবে। ২৯ বলে ৪৫ রান করেন ব্রেভিস। এরপর ডেভিড মিলার (৩৫ বলে ৬৩) ও ত্রিস্তান স্টাবসের (২৪ বলে ৪৪*) ব্যাটে ভর করে বড় সংগ্রহ পেয়ে যায় প্রোটিয়ারা। জশপ্রীত বুমরাহ তিনটি ও অর্শদীপ সিং দুটি উইকেট নেন।

জবাব দিতে নেমে ভারত ১১১ রানে গুটিয়ে যায়। শিবম দুবে সর্বোচ্চ ৪২ রান করেন। মার্কো ইয়ানসেন চারটি, কেশব মহারাজ তিনটি ও করবিন বশ দুটি উইকেট নেন।